টেকনাফে ই*য়া*বা বোঝাই সিএনজিসহ মহেশখালীর সহোদর গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই সিএনজিসহ মহেশখালীর দুই সহোদরকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,৩অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই মিল্টন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ফিনিস ভাঙ্গায় জনৈক ফেরদৌসের চা দোকানের সামনে রাস্তায় একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে ১২হাজার পিস ইয়াবাসহ মহেশখালী উপজেলার ৫নং ওয়ার্ড শাপলাপুর পশ্চিম পাড়ার মৃত আব্দু শুক্কুরের পুত্র মঞ্জুর আলম (৩০) এবং শামসুল আলম (৩৪) কে গ্রেফতার পূর্বক সিএনজিটি জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ###