শহিদুল ইসলাম, উখিয়া :
৩৪বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন মরিচ্যা যৌথচেক পোষ্টের বিজিবি জোয়ানরা যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ২৮২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮লাখ ৪৭ হাজার ২০ টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথচেক পোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ থেকে ককসবাজার গামী যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন এসব ইয়াবা উদ্ধার করি।
