টেকনাফে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।

১লা এপ্রিল দুপুর পৌনে ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার উত্তর ডেইল পাড়ার গরু বাজারের পূর্বে মেরিন ড্রাইভের পশ্চিমে জনৈক কালামের বাড়িতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর ডেইল পাড়ার মৃত নজির আহমদের পুত্র কালাম (৫৫) এবং কালামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) কে একটি ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ৪হাজার ২শ পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারী দম্পতিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###