টেকনাফে ই*য়া*বা নিতে আসা দুই বোনসহ আটক-৪

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে পৌর এলাকায় বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা নিতে আসা ২ বোনসহ ৪জন নারী-পুরুষ মাদক কারবারীকে মাদকের চালানসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্র জানায়,৬জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই এস,এম রউফ এবং বুলবুল গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ নুর ইসলামের বসত-ঘরে অভিযানে যায়। বসত-ঘরে তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক দিল মোহাম্মদের পুত্র নুর ইসলাম (৪০), গাজীপুরের কালিয়াকৈরের সখীপুরের মৃত হযরত আলীর পুত্র রাজু আহমদ (৪৮), ব্রাক্ষণবাড়িয়া কসবা থানার কোল্লা বাড়ির আবুল হোসেনের মেয়ে কল্পনা (৩৪) এবং মাহমুদা আক্তার রেশমা (২২) কে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত ৪টি মুঠোফোন জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান-ইয়াবাসহ আটক নারী-পুরুষ মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ###