ফলোআপ : লেদা ক্যাম্পে অপহৃত ২জনের মুক্তির জন্য ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : লেদা ক্যাম্প হতে স্বশস্ত্র দূবৃর্ত্ত দলের হাতে অপহৃত ২জনের মুক্তির জন্য ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারী চক্রের সদস্য।
২৯ আগষ্ঠ বাদে এশা একটি মোবাইল নাম্বার থেকে অপহৃত আব্দুল মজিদ ও খাইরুল আমিনের স্বজনদের নিকট ফোন করে। তাদের মুক্তির জন্য প্রতিজনে ১০লাখ টাকা করে ২জনের জন্য মোট ২০লক্ষ টাকা মুক্তিপণের ডিমান্ড দিয়েছে বলে জানা গেছে।
টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র দূবৃর্ত্ত দলের হাতে মিয়ানমার হতে বাস্তুচ্যুৎ দুই রোহিঙ্গা নাগরিক অপহরণের শিকার হয়ে নিখোঁজ রয়েছে। তা নিয়ে উভয় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
জানা যায়,গত ২৮আগষ্ঠ রাত ৯টারদিকে ২৪নং লেদা ক্যাম্পের দক্ষিণ-পশ্চিম দিক থেকে নেমে আসা ১০/১৫জনের স্বশস্ত্র দূবৃর্ত্ত দল সি-ব্লকের এফসিএন নং-২৫০০০৪ এর বাসিন্দা সলিম উল্লাহর পুত্র স্কুল ছাত্র আব্দুল মজিদ (১৭) এবং সি-ব্লক-২২, এফসিএন-৪০০২২৭ এর বাসিন্দা ফকির আহমদের পুত্র খাইরুল আমিন (২৩) কে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতদের একজন ছাত্র। মাঝে-মধ্যে ভাই নুর কবিরের ফার্মেসীতে বসে সময় দিত। অপরজন স্থানীয় এক ব্যক্তি থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। ব্যবসায়িক বিরোধ নাকি অন্য কোন বিষয় রয়েছে তাও স্পষ্ট হচ্ছেনা। এই মুক্তিফণ দাবীর পর থেকে অপহৃতদের পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে জানা গেছে। ###