সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ আলহাজ্ব হাকিম আলী মার্কেটের স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব হাকিম আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মানসিক রোগীদের তহবিল মারোত এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়। মরহুম এর জোষ্ট্য পুত্র ইফাদ মোটরস এর স্বত্বাধিকারী ও মারোত উপদেষ্টা সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সহসভাপতি ঝুন্টু ব ড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়া, মোহাম্মদ হোসাইন আমিরী, এমাদুল করিম রনি, আজিম উদ্দিন, মিরাস উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। শোকসভা শেষে দুপুরে টেকনাফ পৌর এলাকার ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধশতাধিক মানসিক রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।
