মো. শফি : টেকনাফে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস পালিত হয়েছে। ১মে সকাল ১১টায় সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া (লালু) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ এর নেতৃত্বে কক্সবাজার জেলা ট্রাক, মিনি ট্রাক, পিক আপ, শ্রমিক ইউনিয়ন (রজিঃ নং-১০৮৫) উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে পহেলা মে সকাল ১১টায় টেকনাফ পৌর বাসটার্মিনাল হতে একর্যালী বের হয়ে, র্যালীটি বাসষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসটার্মিনালে এসে শেষ হয়।
পরে বেলা ১২টার দিকে সংগঠনের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া লালু’র সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মো. ইসমাইল পাঠু, রশিদ আহমদ, মুনিরুল ইসলাম স্বপন, আবদুল করিম, সোলতান আহমদ, জাফর আলম, আবদুস শুক্কুর, মো. ইসমাইল, রেজাউল করিম বাবুল, আবদুল হামিদ, আবদুল্লাহ, মো. কালু, প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হয়। অথচ আজ শ্রমিকরা তাদে ন্যায্য অধিকার পাচ্ছেনা। রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই মে দিবস। আমরা সবসময় শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। তাই বিশ্ব মে দিবসে সীমাবদ্ধ না থেকে সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
