টেকনাফ টুডে ডেস্ক :
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার প্রবীন মুরুব্বী মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহম্মদ চৌধুরী আর নেই। ৭ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি বার্ধ্যক্ষজনিত রোগে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে……রাজেউন।
৮ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি হুমায়ন কাদের এর দাদা মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহম্মদ চৌধুরী ।
