হ্নীলার লেদায় দু,পক্ষের সংঘর্ষে গুরুতর আহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা পশ্চিম লেদায় স্বশস্ত্র দু,পক্ষের সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১১টারদিকে উপজেলার পশ্চিম লেদা নুর আলী পাড়ায় স্বশস্ত্র ডাকাত গ্রুপের সদস্য মকতুল হোছনের পুত্র নুরুল আমিন,ইমাম হোসাইন,আক্তার হোসাইন, কামাল হোসাইন, মোঃ হাসানের পুত্র মোঃ ছিদ্দিক, মৃত আব্দুস সালামের পুত্র আব্দুল গফুর, আব্দুল কাদের, আব্দুল আমিন, আবুইয়ার পুত্র ছৈয়দ আলমসহ মিলে পার্শ্ববর্তী পাহাড় হতে নেমে এসে পূর্ব শত্রুতার জেরধরে দোকান-পাট ও ঘরবাড়ি তালাবদ্ধ করে এবং ভাংচুর করে দেয়। এতে বাড়ি ও দোকানের মালিক পক্ষ হামলা চালিয়ে মকতুল হোছনের পুত্র ইমান হোসাইনকে কূপিয়ে রক্তাক্ত করে।
পরে মোহাম্মদ ছিদ্দিক গং এই খবরে উত্তেজিত হয়ে ফের ঘটনাস্থলে এসে মৌলভী নুরুল আলমের পুত্র শাহাব উদ্দিনকে পেয়ে দেশীয় অস্ত্রাদি নিয়ে বেধড়ঁক পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর লোকজন পুলিশকে অবহিত করলে টেকনাফ মডেল থানার এ,এস,আই মিটন মহাজন সর্ঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মুমূর্ষাবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে নিয়ে যায়।
এই ব্যাপারে হামলাকারী পক্ষের মোঃ ছিদ্দিক দাবী করেন, জনৈক নুর আলীর ৩জন নাতি তাদের বাড়ির সামনে দিয়ে আসার সময় মৃকতুল হোছনের পুত্র ইমান হোসাইন কিরিচের আঘাতে রক্তাক্ত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়।
এই ব্যাপারে আহতের পিতা নুরুল আলম বলেন,আমার ছেলেকে হামলাকারীরা মেরে অজ্ঞান করে ফেলে যাওয়ার পর মরে গেছে ভেবে মকতুল হোছনের ছেলেরা হাতে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ###