টেকনাফে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

পিকলু দত্ত, টেকনাফ :
টেকনাফে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর আয়োজনে টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিহ হয়েছে। পরে আলোচনা সভা “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” শ্লোগানে উপজেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা মিলি, পৌর মেয়র হাজী ইসলাম, রাজনীতিবিদ জহির হোসেন এম এ, কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আবুল কালাম, এজাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানী চৌধুরী, কাউন্সিলার এহেতেশামুল হক বাহাদুর, ব্যবসায়ী মোহাম্মদ হাশেম প্রমুখ।