টেকনাফে র‌্যাব এর অভিযান, ১৯ হাজার ইয়াবাসহ সাবরাংয়ের জাবেদ আটক, শাহপরীরদ্বীপের আবুল খায়ের পলাতক আসামী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ হতে কক্সবাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১১ নভেম্বর ২০১৮ ইং তারিখ ১৪:১০ ঘটিকার সময় লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বড়ইতলি আঞ্চলিক মহাসড়কের রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজিকে তল্লাশির জন্য সংকেত দিলে সিএনজি ড্রাইভার র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে সিএনজিটিসহ আসামী মোহাম্মদ জাবেদ (৩০), পিতা-মৃত মোহাম্মদ ইউনুছ, গ্রাম- নোয়াপাড়া, ওয়ার্ড নং-০৬, সাবরাং ইউপি, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করে। এ সময় ০১ জন আসামী সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায় পলাতক আসামী আবুল খায়ের (৩৫), পিতা-বাচা মিয়া, গ্রাম-শাহ পরীর দ্বীপ, উত্তর পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সিএনজিটি তল্লাশি করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত সিএনজিটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক আসামী আবুল খায়েরসহ দীর্ঘদিন যাবত মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হন্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।