টেকনাফে অ*স্ত্র, কা*র্তু*জ, ই*য়া*বা ও নগদ টাকাসহ আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

পুলিশ সুত্র জানায়,৪ জুলাই ভোররাত সোয়া ৩টায় টেকনাফ মডেল থানার এসআই রাফি গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা ফুলের ডেইলের লিয়াকতের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩টি কার্তুজ, ১০হাজার ৮শ পিস ইয়াবা ও নগদ ৬৫হাজার ৫শ টাকাসহ কবির আহমদের পুত্র লিয়াকত আলী (৩৮) কে গ্রেফতার করেন। বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক মৃত আব্দুল খালেকের পুত্র মোজাহার মিয়া ওরফে মোজাহার (৩৮) কে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান-অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ###