টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযান ৪ হাজার ইয়াবাসহ উসমান গণি (৩২) নামে একজন মাদক পাচারকারী আটক হয়েছে। উসমান টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ লেঙ্গুর বিলের মৃত ছৈয়দ আহম্মদ এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত (২৯ সেপ্টেম্বর) রাত ১ টায় টেকনাফ পৌরসভার ঝর্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, জিজ্ঞাসাবাদে ধৃত মাদক পাচারকারী স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে যুক্ত।
এব্যাপারে অবৈধ মাদকদ্রব্য রাখার অপরাধে টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
