টেকনাফে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

হেলাল উদ্দিন : টেকনাফে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৮০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোছাইন উপকূলীয় বাহারছড়ার শামলাপুর মৎস্য ঘাটে স্থানীয় কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালিয়ে ৮০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এরপর বিকালে স্থানীয় কোস্টগার্ড ষ্টেশন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।