টেকনাফের নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রো*হি*ঙ্গা ক্যাম্পে স*ন্ত্রা*সী*দের গু*লি*তে এক রো*হি*ঙ্গা নি*হ*ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

 

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলম টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

 

শনিবার ( ১১ মে) সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

উক্ত ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে বটগাছতলা নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে থেকে পালিয়ে যান। এতে  ঘটনাস্থলেই সে নিহত হয়। এসময় গুলিতে মো. আলমের মাথার খুলি উড়ে যায়।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ওসমান গনি জানান ,নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

 

এদিকে ক্যাম্পের সাধারন রোহিঙ্গারা জানান, পুর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সালমান শাহ-কামাল গ্রুপের কিলার মোহাম্মদ শফির নেতৃত্বে সন্ত্রাসীরা মো আলমকে খুন করে পালিয়ে যায়।