টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।
টেকনাফে মুক্তিপনের দাবীতে অপহৃত শিশুকে ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সামনে থেকে শিশু আলী আহম্মদ (৬) উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় অপহরণে জড়িত সাবরাং কচুবনিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে তোফাইল আহমদ (২৩) কে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, গত ২০ মার্চ সকালে বাড়ির পাশে খেলারত অবস্থায়
সাবরাং গুচ্ছগ্রাম এলাকার আবু তাহেরের ছেলে আলী আহম্মদ (৬) অপহরণের শিকার হয়। পরে শিশুটির পিতার মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারী ইসমাঈল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ
মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। থানার উপ-পরিদর্শক নুরুল আমিন উদ্ধার অভিযান চালান। অপহরণের এ ঘটনায় আটক তোফাইলসহ তার দুই সহযোগী ইসমাঈল ও বেলালকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
