ঘুমধুমে দেয়াল চাপায় নারীর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শহিদুলইসলাম, উখিয়া :
উখিয়ার পাশ্ববতী ঘুমধুম ইউনিয়নের অাজুখাইয়া গ্রামে দেয়াল চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

স্হানীয় এলাকাবাসী জানান বুধবার বিকালে প্রবল বর্ষনে বাড়ীর দেয়াল চাপায় ছুমদা অাকতার (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে ঘুমধুম ইউনিয়নের অাজুখাইয়া গ্রামের মৃত অাবদুল মাজেদের স্ত্রী।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে অাজিজ সত্যতা স্বীকার করেন।