নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের সাবরাংয়ে ইউপি মেম্বার ছিদ্দীক আহমদের নেতৃত্বে সৈয়দ আহমদ নামে এক ব্যক্তির উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
এঘটনায় আহতের ছেলে আবদুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছেন।
টেকনাফের সাবরাং (৩২) আলীর ডেইল, ০২ নং ওয়ার্ড, এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বিবাদী করা হয়েছে মেম্বারের ভাই সোলতান আহমদ(৫৫), সব্বির আহমদ মেম্বার ছিদ্দিক আহমদ সহ সর্ব পিতা মৃত খুইল্যা মিয়া সহ অজ্ঞাত ২/৩ জনকে।
ঘটনা স্থলঃ টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ আলীর ডেইল এলাকায় তিন রাস্তার মুখ হাফেজ নুরুল ইসলামের মুদির দোখানের সামনে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ তারিখ আনুমানিক বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় সাবরাং বাজার হইতে কেনা কাটা করিয়া নিজ বসত বাড়ীতে ফেরার পথে উপরোক্ত বিবাদীরা তাহাদের অসৎ উদ্দেশ্য পূরণের জন্য অজ্ঞাত আরো ২/৩ জন লোকজনকে সাথে নিয়া দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ আলীর ডেইল এলাকায় তিন রাস্তার মুখ হাফেজ নুরুল ইসলামের মুদির দোখানের সামনে পথরোধ করিয়া সৈয়দ আহমদকে কোন ওজর ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর করিয়া নিলাফুলানজখম করে এবং ২ নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া বাড়ি মারিয়া রক্তাক্ত জখম করে ও ১ নং ও ৩ নং বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠি দিয়া শরীরের বিভিন্ন অংশে বারি মারিয়া গুরতর জখম করে এবং এলোপাতাড়ি খিল ঘুষি মেরে হুমকী দেয় যে, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ / মামলা করলে পরবর্তী সময়ে দেখে দেখে নিবে।
আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রহিয়াছে।
এবিষয়ে বক্তব্য জানতে মেম্বারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ না দেয়ায় বক্তব্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে মেম্বার ছিদ্দীক মামলা ঠেকাতে থানায় ব্যস্ত ছিলেন দিনবর।
এদিকে থানা পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
