জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হওয়ায় টেকনাফ কলেজের আনন্দ র‌্যালী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হওয়ায় টেকনাফ সরকারি কলেজের উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিশাল র‌্যালীটি টেকনাফ কলেজ হতে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গভর্নিং বডির সভাপতি আব্দুর রহমান বদি এমপি কে অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন ধরণের ব্যানার বহন করে ছাত্র-ছাত্রীরা।
4 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র্যালী বের বের হয় যা টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কলেজ মাঠে সমাপ্ত হয়।

এটি সরকারি হওয়ায় এ অঞ্চলের শিক্ষা দীক্ষায় প্রভূত পরিবর্তন ও অগ্রগতি আসবে বলে সর্ব মহলের প্রত্যাশা করছেন।
2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রসঙ্গত গত ২০১৬ সালের ৩০ জুন প্রতি উপজেলায় একটি কলেজকে সরকারীকরণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই তালিকায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত টেকনাফ ডিগ্রী কলেজকে অর্ন্তভুক্ত করা হয়।
তারই ধারাবাহিক প্রক্রিয়ায় গত রোববার দুপুরে টেকনাফ কলেজসহ দেশের ২৭১টি কলেজকে জাতীয়করণের ঘোষনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ৮ আগস্ট হতে এসব কলেজকে জাতীয়করণের ঘোষনা দেওয়া হয়।