টেকনাফ টুডে ডেস্ক : ঈদে টেকনাফ নেচারপার্ক এলাকায় ঘুরতে গিয়ে ৫জন পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে অপহরণের শিকার হয়েছে।
জানা যায়,২৪এপ্রিল দুপুর ১২টারদিকে টেকনাফ নেচারপার্কে ঈদ উপলক্ষ্যে বিভিন্ন এলাকা হতে ছেলে-মেয়েরা ঘুরতে আসে। এসময় পাহাড়ি ডাকাত দলের নেতা ছালেহ গ্রুপের ৬/৭জন স্বশস্ত্র সদস্য এসে নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)কে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।
আইন-শৃংখলা বাহিনীর বিশ^স্থ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ নেচারপার্ক এলাকায় পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে ঘুরতে যাওয়া ৫জন শিশু অপহরণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ###
