জেলা প্রশাসককে শাহজাহান চৌধুরীর লিখিত অভিযোগ : হামলা, মামলা ও গন গ্রেপ্তার বন্ধ করে উখিয়া-টেকনাফে সুষ্ট নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হামলা, মিথ্যা মামলা ও গন গ্রেপ্তার অবিলম্বে বন্ধ করে উখিয়া-টেকনাফ আসনে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী । সোমবার (২৪ ডিসেম্বর) তিনি লিখিত ভাবে নির্বাচনের সুষ্ট পরিবেশ নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা ও আশাংকার কথা জেলা প্রশাসক মো: কামাল হোসেনকে জানান।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে জেলা বিএনপি’র সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী উল্লেখ করেছেন, উখিয়া টেকনাফ থানায় অসংখ্য মিথ্যা ও গায়েবী মামলা করে ইতি মধ্যে শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। প্রতিরাত্রেই পুলিশ দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। অভিযানের নামে হামলা ও ভাংচুর চালানো হচ্ছে বহু ঘর-বাড়ি। দলীয় নেতা-কর্মী ও ধানের শীষ মার্কার সমর্থক এবং ভোটারদেরকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে সাংসদ আবদুর রহমান বদি ও আওয়ামী লীগের মদদ পুষ্ট পুলিশ বাহিনী। আর আওয়ামী পুলিশের ভয়ে শত শত নেতা-কর্মী বর্তমানে গ্রাম ছাড়া হয়েছে।

শাহজাহান চৌধূরী তার অভিযোগে আরও উল্লেখ করেন, এমতবস্থায় তার পক্ষে গ্রামে-গঞ্জে গিয়ে নির্বাচনী গনসংযোগ চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি অবিলম্বে উখিয়া-টেকনাফে গনগ্রেপ্তার ও হামলা, মামলা বন্ধ করে সুষ্ট নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।