বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শোক দিবসে উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপন উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলার উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া।
উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হারবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমেদ, হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক শওকত ওমমান। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া।#