জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে টেকনাফের ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
IMG 7429 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
IMG 7426 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে ভাগ করে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
IMG 7483 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রতিযোগীতা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে বই পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতির জনকের স্বপরিবারে নির্মম হত্যাকান্ডের ঘটনাকে ইতিহাসের সবচেয়ে শোকাবহ ও নির্মম ঘটনা হিসাবে তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন।

শেষে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে ফলজ গাছের চারা বিতরন করা হয়।
IMG 7420 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রতিযোগীতায় টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ, মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ, রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মলকাবানু উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা আদর্শ কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
১৫ই আগস্ট উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।