উখিয়া সংবাদদাতা :
উখিয়া জমি জবরদখল করতে নিরহ এক ব্যক্তির বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাযায়, উখিয়া উপজেলার হলদিয়া পাল্ং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামের মৃত লোকমান হাকিমের পুত্র হোছন আলী তার বোন শামশুন্নাহারের ( বর্তমানে পাকিস্তানে বসবাস ) মালিকানাধীন ১৫ শতক বসতভিটা দেখাশুনা ও বসবাস করে আসছে। সম্প্রতি দেশে জমির মুল্য বৃদ্বি পাওয়ায় ঐ জমির উপর কু-নজর পড়ে একই এলাকার একটি জবর
দখলকারি গংয়ের।
তারা ইতি পুর্বে উক্ত দুর্বৃত্ত দল ভাড়াতে সন্ত্রাসী দিয়ে নিরহ হোছন আলীর দখলীয় বসতভিটা দখলের কয়েক বার চেষ্টা চালালে অসহায় হোছন আলী হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ দায়ের করার পাশা-পাশি স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে।
এদিকে চেয়ারম্যান ঘটনার সুষ্ট সুরাহের জন্য গত ২৬ ফেব্রুয়ারী দিনক্ষন ধায্য করলেও তা অগ্রাহ্য করে গত ২৫ ফেব্রুয়ারী গভীর রাতে অগুন দিয়ে বসতবাড়িটি জ্বালিয়ে দেয়, এসময় বাড়ির ঘুমন্ত গৃহবাসিরা কোনমতে প্রানে বাঁচলেও
ছনের ছাউনী বাঁশের বেড়াযুক্ত বসতবাড়ি খানা সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায় এবং ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।
অসহায় হোছন আলীর পুত্র দিনমজুর আব্দুর রহমান বলেন আমার ফুফু শামশুন্নাহারের অবর্তমানে তার বসতভিটা খানা দীর্ঘদিন যাবত আমরা দেখাশুনা করে আসছি যা তার পরিবর্তে আমার পিতায় ওয়ারিশ সুত্রে মালিক। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে উক্ত বসতভিটা জোরপুর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে একই এলাকার আব্দুস সালামের পুত্র আব্দুল গফুর, আব্দুল গনী, রশিদ মিয়া, আব্দুল গফুরের পুত্র মুসলিম, মোঃ রশিদের পুত্র ঈছা, ও মৃত জাগির হোছনের পুত্র মোঃ ইসলাম গং। তারা ইতিপুর্বে ভাড়া সন্ত্রাসী দিয়ে জবরদখলে ব্যর্থ হয়ে স-পরিবারে পুড়িয়ে মারার কু-মানসে বসত ঘরটি রাতের আধাঁরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ব্যপারে দুর্বৃত্তদের বিরুদ্বে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে রাতের আধাঁরে বসত ঘরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার অপচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিলম্বে বসতবাড়ি পুড়ানোর মূল্য হেতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন অসহায় হোছন আলী।
