টেকনাফে মাদক ও চোরাইপণ্য বোঝাই কাঠের নৌকা জব্দ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক ও চোরাইপণ্য বোঝাই কাঠের নৌকা জব্দ করেছে।

২১আগষ্ঠ ভোররাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি ষ্টেশান টেকনাফ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭পিস বিভিন্ন ধরনের মিয়ানমারের পোশাক, ১৭ বোতল বিদেশী মদ, ২৫৬ক্যান বিয়ার ও ১শ প্যাকেট রিচকপি বোঝাই ডিঙ্গি নৌকা জব্দ করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কাজী আল আমিন জানান, জব্দকৃত পোশাক, মদ,বিয়ার, রিচ কপি ও কাঠের নৌকা পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###