বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ৯নং ওয়ার্ড নয়াপাড়া ঘাট কমিটি গঠিত হয়েছে। ১১জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা জাদিমোরাস্থ নয়াপাড়া শব্বির বলীর বাড়িতে ৯নং ওয়ার্ড নয়াপাড়া ঘাট কমিটি গঠন উপলক্ষ্যে একসভা ইউনিয়ন আহবায়ক জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্নআহবায়ক চন্দ্রনাথ দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির আহবায়ক আব্দুস সালাম। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, জাদিমোরার নুর মোহাম্মদ, মোঃ সেলিম, কামাল হোছন, শফি উল্লাহ প্রমুখ। সভাশেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে
শব্বির আহমদ সভাপতি, আব্দুল শুক্কুর সহসভাপতি, নুর মোহাম্মদ সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক নুরুল বশর, মোঃ সেলিম সাংগঠনিক সম্পাদক, কামাল হোছন কোষাধ্যক্ষ, শফি উল্লাহ, লাল মিয়া ও জহির আহমদকে সদস্য করে জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ৯নং ওয়ার্ড নয়াপাড়া ঘাট কমিটি গঠিত হয়েছে।
