বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় হ্নীলা রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ২-০ গোলে শাহপরীর দ্বীপ ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

২২ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর কোয়ার্টার ফাইনালের শেষ খেলা হ্নীলা রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ এবং শাহপরীর দ্বীপ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। প্রথমার্ধ্বের ২৫মিনিটের মাথায় জামাল মেম্বার ফুটবল একাদশের ১১নং জার্সিধারী অতিথি খেলোয়াড় বাঁ ১টি দর্শনীয় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর ২৭ মিনিটের মাথায় একই খেলোয়াড় আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হলে রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। এগিয়ে থাকা দল আর পিছিয়ে পড়া দলের খেলোয়াড়েরা আরো গোল করে ব্যবধান বাড়ানো অথবা কমানোর চেষ্টা করলেও গোল রক্ষকদের দৃঢ়তা এবং লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আর গোলের দেখা পায়নি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের অতিথি খেলোয়াড় বাঁ।

খেলায় প্রধান রেফারী ছিলেন বিশ^জিত, সহকারী রেফারী ছিলেন কায়সার মুবিন ও সিরাজুল হক এবং ৪র্থ রেফারী ছিলেন শামসুল আলম আমিন।
আগামী ২৫ফেব্রুয়ারী থাইংখালী রয়েল স্টার মৌলভীর টিম ফুটবল একাদশ ও হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
