শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের জনগণকে ঘরের আসবাপপত্র পরিবহনের জন্য বিজিবির অনুমতি পত্র দরকার হয়। সেই অনুমতি পেতে এতদঅঞ্চলের মানুষের অতিরিক্ত সময় ব্যায় হচ্ছে এবং বিষয়টি নিয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিল। পাশাপাশি বিবাহের আসবাবপত্র পরিবহনের অনুমতি পেতে দেরি হওয়াতে, উভয় পরিবারে ভুল বুঝাবুঝির মতো পরিস্থিতিও তৈরী হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে জনস্বার্থে বিষয়টি নিয়ে জোন কমান্ডার লে: কর্নেল শাহ আব্দুল আজীজ আহমেদের নজরে এনে জোরালো বক্তব্য দেন, গর্জনিয়া ইউনিয়নের তরুণ রাজনীতিক ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
হাফিজুল ইসলাম চৌধুরী জোন কমান্ডারের উদ্দেশ্যে বলেন, ঘরের আসবাপপত্র পরিবহনের অনুমতি পেতে বিলম্ব হওয়াতে আপনার জোন এরিয়ার জনগণ কষ্ট পাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসবাবপত্র পরিবহনের অনুমতি প্রদানে তিনি জোন কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে জোন কমান্ডার লে: কর্নেল শাহ আব্দুল আজীজ আহমেদ বলেন- বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণকে সেবা দিতে বদ্ধপরিকর। সঙ্গে সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি বিজিবির সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি আগামীতে ৪৮ ঘন্টার মধ্যেই আসবাপপত্র পরিবহনের অনুমতি প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।
