টেকনাফ পুলিশের অভিযানে নগত ৬ লক্ষ্য টাকা এবং ২০ হাজার ইয়াবাসহ আটক ১
শহিদ উল্লাহ টেকনাফ প্রতিনিধি:::
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে পৌরসভার ৯ নং ওয়ার্ডের জালিয়া পাড় এলাকায় টেকনাফ মডেল থানায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা এবং নগত ৬ লাখ টাকা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়ার পাড়ার মৃত রফিক (প্রকাশ পুতুইন্না)এর পুত্র মোঃ সেলিম(৪২)
বুধবার (৯ ফেব্রুয়ারি ) সাড়ে ৩ তিনটার দিকে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়া পাড় সেলিমের বসতঘর থেকে ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ
দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম এর বসতঘর থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
