টেকনাফ টুডে ডেস্ক :
চট্টগ্রাম জেল রোডে ইয়াবা সহ টেকনাফ হ্নীলার কিশোর সৈয়দ নুর (১৪) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে টেকনাফের হ্নীলার মো. তৈয়ুবের ছেলে।
১৪ ই জুলাই সকাল ৯টার দিকে জেল রোড এলাকায় কারাগারের সামনে থেকে ৯৩০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচলাইশ জোনের পরিদর্শক তপন কান্তি শর্মা।
সে টেকনাফ হতে ইয়াবার চালান ডেলিভারী দেওয়ার জন্য চট্টগ্রামে আসার গোপন সংবাদে আটক করা হয়। ধৃত সৈয়দ নুর কে কোতোয়ালী থানায় সোপদ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সে নিয়মিত ভাবে এ ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি।
