টেকনাফ বাহারছড়া স্টুডেন্টস ওয়েলফেয়ারের ঈদ পূর্ণমিলণী ও কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ বাহারছড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলণী উদযাপিত এবং সাথে সংগঠনের নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার ৬ জুন ঈদের দ্বিতীয় দিন শিলখালী মেরিনড্রাইভ সংলগ্ন ঝাউবনে বনভোজন আয়োজনের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ সালামত উল্লাহ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।চঞ্চালনায় ছিলেন স্টুডেন্টস ওয়েলফেয়ারের বর্তমান সভাপতি হাবিব উল্লাহ হাবিব।

ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,এলাকার যেকোন সামাজিক ও শিক্ষাবান্ধব কল্যাণমূলক কাজে তাদের অংশ গ্রহণ সবসময় থাকবে বলে জানান,এলাকায় মাদক নির্মূলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যদের ভূমিকা পালন করতে আহবান করেন।সারাদেশে যেভাবে মাদক ছেয়ে গেছে ছাত্রসমাজ এগিয়ে না আসলে মহামারি আকার ধারণ করবে তাই মাদক নির্মূলে ছাত্রসমাজে সবার আগে এগিয়ে আসতে হবে। মাদকের কারণে টেকনাফের বড় ধরনের বদনাম রয়েছে সেই বদমান মুছাতে ছাত্র সমাজ যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তারা আরো বলেন,এলাকার শিশু শিক্ষা উন্নয়নে একটা শিশু একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে ওয়েলফেয়ার সদস্যের আহবান করেন তাতে সার্বিক সহায়তা করবেন বলেও আশ্বাস দেন অতিথিরা।আর কেহ ইন্জিনিয়ারিং পড়তে চাইলে যদি কোন প্রকার খরচের সমস্যা হয় তাহলে তাদের দায়িত্ব নেওয়াও ঘোষণা করেন উপদেষ্টা কমিটির সদস্য ইউসি ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার। ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা বারের সদস্য আইনজীবীর আবু মুসা মোহাম্মদ,দক্ষিণ শিলখালর সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার এবাদুল হক মামুন,ইউনাইটেড কমার্সশিয়াল ব্যাংক নারায়নগঞ্জের পাগলা শাখার ব্যাংক অফিসার আবুল বাশার,চট্রগ্রাম আগ্রাবাদ সোনালী ব্যাংক কন্ট্রোল শাখার ব্যাংক অফিসার রেজাউল করিম রেজা,শামলাপুর আল আরাফা মডেল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম,সৌদি প্রবাসী হাফেজ এজহার মিয়া,বাহারছড়া মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাস্টার জাঙ্গীর আলম মুকুল,প্রবাসী জিয়াউর রহমান পিয়ারু,
মেডিসিন কোম্পানির রিপ্রেজেনটেটিভ আব্দুল আমিন,স্টুডেন্ট ওয়েলফেয়ার সাবেক সভাপকতি শেখ আহমদ সাদেক,স্টুডেন্টস ওয়েলফেয়ারপর সদ্য ঘোষিত কমিটির সেক্রেটারি মুনসুর আলম,স্টুডেন্ট ওয়েলফেয়ার বর্তমান সভাপতি হাবিব উল্লাহ,সাবেক সভাপতি হাফেজ নুরুল আলম,অর্থ সম্পাদক হাফেজ সালাম উল্লাল,এমবিবিএস ডাক্তার আবদুল কাদের, ঢাবি সমাজিক বিজ্ঞান বিভাগের ছাত্র সেলিম উল্লাহ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজ উল্লাহ শান্ত।
এদিকে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ নুরুল আলম ও সেক্রেটারি আব্দুল মাবুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মৌঃ হাবিব উল্লাহ বাহিবকে সভাপতি ও মনসুর আলম বকুলকে সেক্রেটারি করে ২০১৯-২০ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যানির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। তাছাড়া কমিটিতে আব্দুল মাবুদ সহসভাপতি, আজিজ উল্লাহ,মো শাহ আলম,মিজানুর করিম বাপ্পি সাংগঠনিক সম্পাদক। হাফেজ সালামত উল্লাহ, অর্থ সম্পাদক, রেজাউল করিম সহঅর্থ সম্পাদক। সেলিম উল্লাহ, প্রচার সম্পাদক, শাহে নেওয়াজ, রফিকুল ইসলাম, মোবারক হোসেন সহপ্রচার সম্পাদক।আনিসুল ইসলাম সোহেল, আইন সম্পাদক, শাহ আলম জুনিয়র সহআইন সম্পাদক। আয়াছ উদ্দিন বাবলু ক্রীড়া সম্পাদক, আয়াত উল্লাহ, আব্দু শুক্কর, ইয়াহিয়া,সহক্রীড়া সম্পাদক। ইমরান সানি, দপ্তর সম্পাদক, জাঙ্গীর আলম, জসিম উদ্দিন, হাসান উল্লাহ, সহদপ্তর সম্পাদক। মোহাম্মদ ফাইসাল সংস্কৃতি বিষয়ক সম্পাদক,শহিদ উল্লাহ, আনিসুল করিম সহসংস্কৃতিক সম্পাদকে ঘোষণা করে করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হাবিব উল্লাহ সাংগঠনিক সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্টুডেন্টস ওয়েলফেয়ারের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের দীর্ঘায়ু ও উত্তরোত্তর উন্নতি, সফলতা কামনা করেন।