এম.জিয়াবুল হক,চকরিয়া : উৎসবমুখর বর্ণিল আয়োজনে সোমবার রাতে চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি এ.জে.এম গিয়াসুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম মোরশেদ জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
সম্প্রতি চট্টগ্রাম শহরে সংগঠনের কার্যালয়ে পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০১৯-২০ সনের জন্য এ.জে.এম গিয়াসুদ্দীন চৌধুরী সভাপতি ও এস.এম মোরশেদ জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, টেইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ এইচ.এম ফজলুল কাদের, নুরুল আবছার, অধ্যাপক নজরুল ইসলাম, মো. সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, অধ্যাপক আমিরুল মোস্তফা, এড. আসফাক আহমেদ, যুগ্ম সম্পাদক যথাক্রমে মুহাম্মদ নাছির উদ্দিন, অধ্যাপক মো. আবদুর রহিম, মো. সিরাজুল মোস্তফা, শাহাদাত হোসেন ছিদ্দিকী, আ ন ম সোহাইল, এড. মো. মহিউদ্দিন, আকতার কামাল, আশেক মো. শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচএম সলিমুলাহ, দুর্যোগ সহায়তা সম্পাদক অধ্যাপক ডা. মো. কামাল হোসাইন, মুক্তিযোদ্ধা সম্পাদক বাবু সুশীল বিকাশ নাথ, মানব সহায়তা সম্পাদক মো. রেজাউল করিম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক অধ্যাপক ড. মো. সরওয়ার উদ্দিন, মহিলা সম্পাদিকা মোছাম্মৎ জন্নাতুন নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশফাকুর রহমান, আইন সম্পাদক এড. হেলাল বিন মনজুর, সমাজকল্যাণ সম্পাদক অপ্ট্রোমেট্রিস্ট দিদারুল ইসলাম, মানবাধিকার সম্পাদক এড. মো. সেলিম, পরিবেশ সম্পাদক আমির হক মো. আবুল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হায়দার, দপ্তর সম্পাদক মো. ইলিয়াছ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী জাফর সাদেক, ধর্ম সম্পাদক আবুল আনোয়ার, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. আতিকুর রহমান, ক্রীড়া উন্নয়ন সম্পাদক মো. ইব্রাহিম, আপ্যায়ন সম্পাদক মুজিবুল হক মিয়াজী, যুব উন্নয়ন সম্পাদক মো. সেলিম উদ্দিন, গবেষণা সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী পরিষদের স্থায়ী সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, নির্বাহী সদস্য মেহের আলী চৌধুরী, মাহফুজুল হক, এড. দিলরুবা আকতার লিজা, কারিনা ফারজানা কবির, বারেক আহমদ, কলিম উলাহ, মো. ফারুক, মো. ইসহাক, সাজ্জাদুল হক, মিজানুল করিম, হামিদুর রহমান, সাইফুল ইসলাম, বেলাল উদ্দিন, মো. মহিউদ্দিন সাদেক ও মো. বেলাল হোছাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ জাফর আলম বলেছেন, চকরিয়া-পেকুয়া উপজেলা দেশের মধ্যে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক জোন। পরিকল্পিত উন্নয়নে অর্থনৈতিক এ জোনকে ঢেলে সাজানো হবে। এতদিন সুদক্ষ নেতৃতের অভাব ছিল বলেই চকরিয়া-পেকুয়াবাসি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু আগামীতে আর আমরা পিছনে যেতে চাইনা। এবার চকরিয়া-পেকুয়াবাসি জীবনমান্নোয়নে সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, সম্ভাবনার চকরিয়া-পেকুয়াকে সুন্দর আগামীতে এগিয়ে নিতে সমাজের সকলস্তরের নাগরিকদের সহযোগিতা চাই। সেইজন্য সর্বস্তরের জনসাধারণকে সৎ মানসিকার সঙ্গে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতা পেলে আগামী দিনে ‘চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি গ্রাম হবে শহর। উন্নয়নে বদলে যাবে দুই উপজেলার প্রতিটি জনপদ। এই লক্ষ্যেই আমি পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছি।
