বিডিমর্নিং ডেস্ক :
চট্টগ্রামের এক পুলিশ সদস্যের বাসা থেকে কমপক্ষে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। অভিযুক্ত সেই পুলিশ সদস্যের নাম সাইফুদ্দীন। তবে সাইফুদ্দীনকে এখনও আটক করা হয়নি বলে জানা গেছে।
সোমবার রাতে পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ি থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কমপক্ষে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
