চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ডেস্ক নিউজ :

চট্টগ্রামে ইয়াবাসহ শাহাদাৎ হোসেন (১৮) ও ছমোদা বেগম (৩০)। নামের দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে নগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়, এ সময় ১৯০০ পিস ইয়াবা খুঁজে পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাদাৎ ও ছমোদা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।