হোয়াইক্যংয়ে অগ্নিকান্ডে ৬টি বসত-বাড়ি পুড়ে ছাঁই

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজারে অগ্নিকান্ডে ৪ সহোদরসহ ৬জনের বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়েছে। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Teknaf Pic B 1 18 01 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৮ জানুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে উপজেলার হোয়াইক্যং ৭নং ওয়ার্ড পূর্ব সাতঘরিয়া পাড়া নয়াবাজারের আব্দু শুক্কুরের পুত্র নুরুল কবির, জকির আহমদ, মীর আহমদ, নুর হোছন এবং জনৈক ভুলুসহ ৬জনের বসত-বাড়িতে হঠাৎ আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন জড়ো হতেই ঘর-বাড়ি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। কোথা থেকে আগুনের সুত্রপাত তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তারা মনে করছে পুরান ঝুঁকিপূর্ণ কারেন্ট মিটার,বাড়ির ব্যবহারের গ্যাস অথবা শত্রæতাবশত কেউ আগুন লাগিয়েছে বলে ধারণা করলেও আগুনের প্রকৃত উৎস কোথা থেকে তা নিশ্চিত করা যায়নি। এতে আনুমানিক ১৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Teknaf Pic B 2 18 01 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কম্বল ও নগদ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। ###