চকরিয়া বদরখালী ইউনিয়নে ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার উপকুলীয় অর্থনৈতিক অঞ্চল বদরখালী ইউনিয়নে এবার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে বদরখালী নতুন পুলিশ ফাড়ি সংলগ্ন স্টেশনে ফিতা কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
ইসলামী ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম দক্ষিন জোন প্রধান মো.মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেণ সভাপতিত্ব ইসলামী ব্যাংকের অতিরিক্ত পরিচালক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মো.সাব্বির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট ও চিরিঙ্গা শাখা প্রধান মনজুরুল আলম। বিশেষ অথিতি বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, মাহামুহুরী যুবলীগের আহবায়ক আনছারুল করিম, আওয়ামীলীগনেতা মাস্টার শাহাব উদ্দিন, যুবলীগনেতা ভুট্টো সিকদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জনগনের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নে ব্যাংকিংখাতে সেবার দরজা সচল রেখেছে। সেইজন্য বর্তমান সরকার জনগনের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যাতে জনগন ব্যাংকের কাছ থেকে সুফল নিয়ে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটাতে পারে। কৃষি ব্যবস্থার উন্নয়নে কাজ করতে পারে। এমনকি যাদের আর্থিক অবস্থা অচ্ছল তাদেরকে গৃহ উন্নয়নে সহায়তা দেয়া হচ্ছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগনের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। সেই কারনে দেশের প্রতিটি সেক্টরে অগ্রউন্নয়নে তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সফল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশে^র কাতারে। উন্নয়নের মহাসড়কের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদেরকে এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। সেইজন্য আগামী একাদশ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসাতে হবে।