চকরিয়া পৌর বাঁশঘাট সড়কে আদালতের আদেশ পুলিশি বাধা উপেক্ষা করে দখল চেষ্টার অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌর এলাকায় আদালতের আদেশ ও পুলিশি বাধা উপেক্ষা করে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের চিরিংগা মাষ্টার পাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটেছে এ ঘটনা। এনিয়ে জমি মালিক পক্ষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় যে কোন ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত টহল কাজ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়া বাশঘাট রোড এলাকার মরহুম আশরফ আলীর ছেলে মাতামুহুরী বাশ সরবরাহকারী সমবায় সমিতির সাবেক সম্পাদক জামাল উদ্দিন গংয়ের মালিকানাধীন চিরিংগা মৌজার বিএস খতিয়ান নং ১৬৮৯, দাগ নং ৪৮৬ এবং বিএস খতিয়ান নং ২৩৭৬.দাগ নং ৮৮৩ এর মোট ১৭.৯১শতক জমি রয়েছে। জমিতে স্থাপনা-বাড়ি ঘরও রয়েছে।
Chakaria Pic 13 01 2022 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
তবে অভিযোগ উঠেছে, সম্প্রতিসময়ে স্থানীয় একটি দখলবাজচক্র ওই জমি জবর দখলে নিতে নানাভাবে অপতৎপরতা চালায়। এনিয়ে জমি মালিক জামাল উদ্দিন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত,কক্সবাজারে ১৪৪ ধারার আদেশ চেয়ে চলতি ১২জানুয়ারী মামলা (নং এমআর ৭৯/২২) দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয়েছে; একই এলাকার মৃত শামসুল হক সওদাগরের পুত্র জিয়াউর রহমান ও মো: কাসেম, কামাল উদ্দিনের পুত্র মো: আজিজ, তার মেয়ে ফাতেমা বেগম, নিফা আক্তার, নিলা আক্তার ও নাজিফা আক্তারকে।
আদালত অভিযোগ আমলে নিয়ে সহকারি কমিশনার (ভূমি) চকরিয়াকে সরে জমিনে তদন্ত প্রতিবেদন ও থানা প্রশাসন চকরিয়াকে জমিতে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে থানার উপপরিদর্শক সরওয়ার জাহান মেহেদী উভয় পক্ষকে নোটিশ দিয়ে জমি কাজ না করার এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালতের নির্দেশে নির্দেশনা দেন। কিন্তু তা উপেক্ষা করে প্রতিপক্ষগন জমিতে ইট-বালি স্তুপ করে দখল চেষ্টা চালান বলে অভিযোগ করেন ভূক্তভোগীপক্ষ। #