প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে রাস্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সিআইপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা’র সাথে রাস্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ সালাহউদ্দিন আহমদ সিআইপি। সফরকালে তিনি ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বাংলাদেশের রপ্তানী বাণিজ্য সংক্রান্ত এবং বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের সাথে শিক্ষাখাতের মান্নোয়নে শিক্ষা বিষয়ক একাধিক সেমিনারে অংশ নেবেন। সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সফর সঙ্গি হিসেবে আমাকে মনোনীত করায় আমি তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে চিরঋণী। আশাকরি সফরকালে রপ্তানী বাণিজ্য এবং শিক্ষাখাতে উন্নয়নে সেমিনারে অংশ নিয়ে অর্জিত দক্ষতা আমি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষার মান্নোয়নে কাজে লাগাতে সক্ষম হবো। সময়ের অভাবে সালাহউদ্দিন আহমদ সিআইপি চকরিয়া, পেকুয়াবাসি এবং কক্সবাজার জেলার আওয়ামী পরিবারের সকল সদস্য ও নিকট স্বজনদের সাথে সাক্ষাত করতে পারিনি বলে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। একই সাথে তিনি যাতে সফর শেষে সুস্থভাবে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারে সেইজন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।