গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ র্যাব-১৫ এর সদস্যরা হ্নীলায় এক বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ উলুচামরী এলাকার মাদক কারবারী মিজানকে আটক করেছে।
সুত্র জানায়, ৬ অক্টোবর ভোররাত পৌনে ৫টারদিকে র্যাব-১৫ (সিপিসি-১) এর একটি চৌকষ আভিযানিক দল ইয়াবা চালান মওজুদ ও লেনদেন করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা উলুচামরী কোরবান আলীর বসত-বাড়িতে অভিযান চালিয়ে উলুচামরী কোনার পাড়ার জাহেদ হোছনের পুত্র মোঃ মিজানুর রহমান (২২) কে আটক করে। পরে ধৃত যুবকের স্বীকারোক্তিতে তার বসত-বাড়ি হতে কোটি টাকা মূল্যের ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদকসহ ধৃত যুবককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী (মিডিয়া) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। #
