টেকনাফে সহ-ব্যবস্থাপনা কাউন্সিলর বার্ষিক সভায় উপজেলা চেয়ারম্যান বন আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদঃ এটি রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেছেন, বন হচ্ছে, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদ এবং এ সম্পদকে রক্ষা করতে হলে দলমত ও বণবৈশম্য নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এ বন রক্ষার্থে বনের আস পাশে যারা বসবাস করে এবং জীবিকায়ন করে তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। ইতিপূর্বে যারা কমিটিতে ছিল তাদের ব্যর্থতা রয়েছে। আজকের অনুষ্ঠানে অনেকেই অনুপস্থিত রয়েছে। সুতারাং তাদেরকে নিয়ে কমিটি পূণঃগঠন করা যাবে না। সুতারাং আমি আপনাদের সুখে ও দুখে পাশে থাকব। এ প্রত্যশা আমার আছে। শুধুমাত্র কমিটি করলে হবেনা। যোগ্য ও দক্ষ দেশ প্রেমিক লোকদেরকে কমিটিতে স্থান দিতে হবে।

২০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সহ-ব্যবস্থাপনা কাউন্সিলের বার্ষিক সভা অনুষ্টিত হয়।

ক্রেল অনুদান কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদ হোসেন সিদ্দিকী, হাফেজ আবুল হাশেমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানী।

বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন, সদস্য আব্দুর রহমান হাশেমী, ক্রেলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী (ক্রেল প্রকল্প) মোঃ আলম খান, সহ-ব্যবস্থাপনা পরিষদ সমূহে বার্ষিক অগ্রগতি প্রতিবেদন পেশ করেন, হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামিমা আক্তার, পরিষদ ও কমিটির সদস্য পরিবর্তন ও পরিমর্জন ও পূণগঠন সম্পর্কে বক্তব্য রাখেন মোঃ আলম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন সংরক্ষক (এসিএফ) দেওয়ান মোঃ আব্দুল হাই, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোঃ শফিউল আজম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব, বীট কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, আঃলীগ নেতা জহীর হোসেন এমএ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য/সদস্যা ও সংবাদকর্মীবৃন্দ।