চকরিয়া থানা পুলিশের একদিনের অভিযানে মামলার পরোয়ানাভুক্ত ২১ আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া থানা পুলিশের একদিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ারাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি পুলিশদল ৩১টি মামলার রিকল তামিল করেছে। তারমধ্যে জিআর ২২টি ও সিআর ৯টি।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী। তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানের নির্দেশে চকরিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৮ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর মামলার ১১ জন, সি আর মামলার ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল আলম ও ওসি মুহাম্মদ ওসমান গনি বিশেষ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে কেউ ঘরে থাকতে পারবেনা। ##