সুন্দরবনে শান্তি ফেরালেন যে সাংবাদিক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মাসুদ হাসান খান, বিবিসি বাংলা :

গত বছর ২৮শে মে’র রাত। সুন্দরবনের জয়পুটিয়া ভাড়ানির এক গোপন জায়গায় ওঁত পেতে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি ইউনিট।

তারা অপেক্ষা করছে একদল জলদস্যুর। তবে তারা কোন অভিযান চালাচ্ছে না।

তারা অপেক্ষা করছে কখন এই দস্যুদল এসে তাদের কাছে আত্মসমর্পণ করবে।

একই সময়ে সুন্দরবনের অন্যদিকে ঘটছিল ভিন্ন এক ঘটনা। দুর্ধর্ষ জলদস্যু দল মাস্টার বাহিনীর প্রধান কাদের মাস্টার এবং অন্যান্যদের আশ্বস্ত করার চেষ্টা করছিলেন একজন সাংবাদিক।
97578181 dsc00076 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দস্যুদের মন দুলছে অজানা শঙ্কা আর নামহীন সন্দেহে। কিন্তু শেষ পর্যন্ত তাদের শান্ত করলেন বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মোহসীন-উল হাকিম।

পরদিন ভোরবেলা দেখা গেল র‍্যাবের অবস্থানের দিকে এগিয়ে আসছে একটি ট্রলার।

কাছে ভেড়ার পর মোহসীন-উল হাকিমের পেছনে ট্রলার থেকে একে একে নেমে এলো নয় জন জলদস্যু ও তাদের নেতা কাদের মাস্টার।

বাংলাদেশে এই প্রথম একটি দস্যু দল বিনা রক্তপাতে স্বেচ্ছায় নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তুলে দিল।

সাথে জমা দিল ৫১টি আগ্নেয়াস্ত্র। আর পাঁচ হাজারেরও বেশি গুলি।