টেকনাফে মাসিক আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতি : জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ, টেকনাফ।
সরকারের চলমান মাদক বিরোধী অভিযানে দুই জনপ্রতিনিধি বন্দুক যুদ্ধের নিহতের পর উত্তপ্ত টেকনাফ উপজেলায় মাসিক আইন-শৃংখলা সভায় মাদক চোরাচালানে সম্পৃক্ততার নীলবিষে আক্রান্ত জনপ্রতিনিধিদের বেশীর উপস্থিত না হওয়ায় বিভিন্ন স্তরে ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

৩০মে সকালে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন, টেকনাফ পৌর মেয়র, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ অনেক জনপ্রতিনিধি উক্ত আইন-শৃংখলা সভায় উপস্থিত হননি।

এদিকে টেকনাফের বেশীর ভাগ জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানে সম্পৃক্ততা, পৃষ্টপোষকতার অভিযোগ এবং মাদক বিরোধী অভিযানে সাবরাং ইউপির আক্তার কামাল মেম্বার ও টেকনাফ পৌর কমিশনার একরামুল হক বন্দুক যুদ্ধে নিহতের পর চরম ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টির পর আড়ালে যাওয়ায় বিভিন্ন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় আরো তীব্রতর হয়ে উঠছে।