চকরিয়া ডুলাহাজারায় দুইদফা হামলা ; আহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক :চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফা এ ঘটনায় আহত হয়েছে উলুবনিয়া এলাকার নুর আহমদের পুত্র নবীর হোছন (৫০) ও একই এলাকার ইসলাম আহমদের ছেলে ছাদেক হোছেন (৩৪)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় চিকিৎসা করতে যাওয়ার পথে ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরপর দু’দফা হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ লোকজন। বিগত ২০ ফেব্রুয়ারী তারিখে মাত্র ১০ টাকা গাড়ি ভাড়ার ইস্যুকে কেন্দ্র স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের কথা অমান্য করে হামলা চালায়। ওই ঘটনায় আহত হয় নারীসহ ৪জন। এ ঘটনার আইনি সহায়তা পেতে থানা ও আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তী সর্বশেষ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আহত ছাদেক হোসেনকে মোটরসাইকেল যোগে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছিলেন নবীর হোছনকে। এসময় পূর্বের ঘটনায় মামলা করায় পথ গতিরোধ করে দ্বিতীয় দফা হামলা চালায় পূর্বের আসামীরা।

হামলার শিকার আহত নবীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে সাদেক হোসেনকে নিয়ে রেল লাইনের ডুমখালীর পথ দিয়ে চকরিয়ার হাসপাতালে যাচ্ছিলেন। এসময় উৎপেতে থাকে উলুবনিয়া এলাকার মোঃ ইলিয়াসের পুত্র শহিদুল্লাহ প্রকাশ বান্ডু, তার ছোটভাই শফি উল্লাহ টুনাইয়া, সাহাদাত উল্লাহ, তাদের দুলাভাই ২নং ওয়ার্ড ডুমখালী এলাকার বেলাল উদ্দিন, তার ছেলে জাহাঙ্গীর আলম। তাদের হাতে থাকা দা, কিরিচ, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পূর্বের মতো হামলা চালিয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে আহতদের ফেলে পালিয়ে যায় আসামীরা। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।

এ বিষয়ে ডুলাহাজারা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানায়, পূর্ব ডুমখালী এলাকার ব্যবসায়ী নুরুল আমিন প্রকাশ আমিন সওদাগরের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় নবীর হোসেন ও ছাদেক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। জড়িত আসামীরা স্থানীয় মান্যগণ্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান কারো কথা তোয়াক্কা করে না বলেও তিনি উল্লেখ করেন।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এরকম ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।