লেদার আলোচিত ইয়াবা কারবারি তাহেরের বাড়ীর মালামাল ক্রোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মোঃ আরাফাত সানী, টেকনাফ :

কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় টেকনাফের লেদার আলোচিত ইয়াবা কারবারি আবু তাহেরের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।
২০ জানুয়ারি সোমবার বিকাল ৫ টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদেশক্রমে তার বাড়ির বিভিন্ন মালামাল ক্রোক করেন।
জানা যায়, গত ২০১৭ সনের ১৯ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের জলিল আহমদের ছেলে আবু তাহেরের (২৯) বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জিআর ৯১৬/১৭ নং দায়েরকৃত মাদক মামলায় আদালতে উপস্থিত হয়নি। তাই কক্সবাজার আদালতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আসামীকে হাজির করার নিমিত্তে বাড়ির মালামাল ক্রোকের হুকুম প্রদান করে। উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ এএসআই কাজী সাইফ উদ্দিন সোমবার বিকালের ওই ইয়াবা ব্যবসায়ী আবু তাহেরে বাড়ীর মালামাল ক্রোক করেন।
82372409 176368473735430 7779020439820435456 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এবিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ এএসআই কাজী সাইফ উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশক্রমে আবু তাহেরের বাড়ীর মালামাল ক্রোক করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে ১০২ ইয়াবা কারবারীর সাথে আত্মসমর্পণ করে উক্ত কারবারী বর্তমানে কারাগারে রয়েছেন।