চকরিয়া কৈয়ারবিলে অগ্নিকাÐে সব হারানো ৪টি জলদাশ পরিবারের পাশে ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরাইন্যারচর জলদাশ পাড়া গ্রামে অগ্নিকাÐে সব হারানো চার পরিবারের পাশে দাঁিড়য়েছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।
রোববার ২ জানুয়ারী তিনি কৈয়ারবিল ইউনিয়নের ভরাইন্যারচর জলদাশ পাড়া গ্রামে গিয়ে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্থ গোপেশ দাশ, বিনোত দাশ, বিধুল দাশ ও সুনন্দ দাশে সব হারানো পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এসময় ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যদের হাতে সরকারি বরাদ্দে প্রাপ্ত শীতের কম্বল বিতরণ করেছেন। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে তিনি চারটি পরিবারের মাঝে সাধ্যমতো আর্থিক সহায়তাও দিয়েছেন। এসময় ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর সঙ্গে আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এলাকাবাসি উপস্থিত ছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ভরইন্যাচর এলাকায় জেলে সম্প্রদায়ের তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সুত্রপাত কোথা থেকে কেউ বলতে পারছেনা।
পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন, গোপেশ দাশ, বিনোত দাশ, বিধুল দাশ ও সুনন্দ দাশে। চারজনই এক সাথে লাগানো তিন ঘরে বসবাস করতো। আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সমুদ্রে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করেন।
ক্ষতিগ্রস্থ গোপেশ দাশ বলেন, একসাথে তিনটি ঘর পুড়ে যাওয়ায় শিশু, নারী পুরুষসহ ৩০ সদস্য এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি। ঠিকমত খাবার পাচ্ছিনা। কেই একমুঠো চাল নিয়েও এগিয়ে আসেন নি। আগুনে মাছ ধরার জাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়ছোপড়, পশুপাখিসহ অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ পরিবার। #