কক্সবাজারে ২২৫ক্যান ডায়া-ব্লু বিয়ারসহ হোয়াইক্যংয়ের এক মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ২২৫ক্যান বিদেশী ডায়া-ব্লু বিয়ারসহ হোয়াইক্যং এলাকার এক মাদক কারবারীকে আটক করেছে।
৮ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র‌্যাব-১৫ একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজারস্থ রামু দক্ষিণ মিঠাছড়ির হোপ হাসপাতালের সামনে অভিযানে যায়। এসময় পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনার মোঃ জাকারিয়ার পুত্র মিনহাজুল আবেদীন নয়ন (১৯) কে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে পার্শ্ববর্তী এলাকা হতে বস্তা ভর্তি বিয়ার উদ্ধার করে গণনার পর ২২৫টি ডায়া-ব্লু বিয়ার পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ারসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###