সিদ্দিক গংয়ের হামলায় ভাংচুরকৃত বাড়ি
গত (০১ অক্টোবর) ২০২১ তারিখে “টেকনাফ সাবরাংয়ের কচুবনিয়া এলাকার অস্ত্রধারী শীর্ষ মাদক কারবারি বহু মামলার পলাতক আসামি গুরা মিয়া বাহিনীর গুলিতে সাদ্দাম নামে এক ব্যক্তি গুরুত্বর আহত” টেকনাফ ৭১ ফেইসবুক পেইজে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাবরাং কচুবনিয়া এলাকার গুরা মিয়া। তিনি জানান নির্বাচনে পরাজিত হয়ে একটি চক্র আমাদের বিরুদ্ধে যে সব সংবাদ প্রচার করছে তা গুজব ছাড়া কিছুই নই।
এক প্রতিবাদলিপিতে তারা বলেন, আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে আমরা খুবই মর্মাহত। যা সম্পুর্ণ বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদের তথ্য গুলো প্রায় অসত্য ও বস্তুনিষ্ঠ নয়। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য হচ্ছে, মূলত তারা নির্বাচনে পরাজয়ে তাদের মাথা ঠিক নাই। তাই তারা আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। নিরবাচনের পরদিন আমাদের দুইটা গর বাডী ভাংচুর করে তারা। উক্ত ঘটনায় সিদ্দিক গংয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরা নির্বাচনে পরাজিত হয়ে প্রতিবাদ এলাকায় তান্ডব শুরু করে প্রতিদ্বন্ধী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা ও ভাংচুর চালানো তাদের পুরনো অভ্যাস। মূলত হামলা ও ভাংচুরের ঘটনায় শালিসে না বসার জন্য তারা নানা পায়তারা করে যাচ্ছে তারই অংশ হিসাবে সাজানো ও মিথ্যা হামলার অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এছাড়া মানবপাচার ও মানিলন্ডারীং মামলায় সিদ্দিক ও তার ছেলেরা মামলার আসামী হয়ে জেলও খেটেছে বহুবার।
তাই উক্ত মিথ্যা সংবাদে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
গুরা মিয়া
মোজাফফর আহমদ।
কচুবনিয়া, সাবরাং, টেকনাফ।
