চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সাথে সংবাদপত্র হর্কাস নেতৃবৃন্দের মতবিনিময়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের সাথে সাক্ষাত করেছেন চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে হর্কাস নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম সাক্ষাতকালে তিনি চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং তাদের খবরা-খবর নেন। তিনি এসময় হর্কাস সমিতির উন্নয়ন এবং সদস্যদেরকে সকল ধরনের সহযোগিতা করার আশ^াস দেন।
শুভেচ্ছা বিনিময়কালে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সভাপতি মনির উদ্দিন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ বাবু, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমির উদ্দিন, দপ্তর সম্পাদক আবদুল কাদের মোনাফ, সিনিয়র সদস্য মোহাম্মদ ইউনুছ ও হর্কাস সমিতির ম্যানেজার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।