এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় বাড়ির অনতি দুরে নানার বাড়িতে যেতে সড়ক পারাপারকালে পন্যবাহি একটি মিনিট্রাকের চাপায় মোহাম্মদ শাকিব (৭) নামের শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়িস্থ দরগাব্রিজ এলাকায় ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। শিশু সাকিব ইউনিয়নের ফুলছড়ি দরগাহ পাড়া গ্রামের মো: মানিকের ছেলে। ঘটনার পরপর স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক মিনিট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাকিব তাঁর বোনের ছেলে। শনিবার সকালে বাড়ির একটু দুরে নানার বাড়ি যাওয়ার জন্য সে একা নিজেদের বাড়ি থেকে বের হয়। হেটে কিছুদিন দুর মহাসড়কের দরগাহ ব্রিজ নামক এলাকায় রাস্তা পারাপার করছিল। এসময় কক্সবাজার থেকে চকরিয়াগামী একটি মিনিট্রাক ঘটনাস্থলে পৌঁছে তাকে স্বজোরে ধাক্কা দেয়।
ইউপি মেম্বার বলেন, ঘটনার পরপর স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করে। গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে শাকিবের।
